বিনোদন প্রতিদিন চয়েজ
বেলা অবেলা সারাবেলা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৫
দেশ টিভির ‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানে এবারের অতিথি হয়ে এসেছেন অধ্যাপক নজরুল ইসলাম। উপস্থাপক থাকছেন আসাদুজ্জামান নূর। দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য, প্রাজ্ঞ এবং বয়সী নাগরিকদের বর্তমান জীবন এবং অতীত কর্মকাণ্ডের কথোপকথন নিয়ে এ অনুষ্ঠান। দেশের যারা সারা জীবন ধরে শিল্প-সাহিত্য, সংস্কৃতি, মননশীলতার চর্চা করে নিজেকে উন্নীত করেছেন এক ঈর্ষনীয় অবস্থানে, সারা জীবনের চর্চায় তিনি তৈরি করেছেন স্বকীয় এক পরিমণ্ডল, যা থেকে উত্তরকালের নাগরিকগণ পেতে পারেন উদ্দীপনা, অনুপ্রেরণা। অতিথি তার যাপিত জীবনের বিভিন্ন কথা তুলে ধরবেন এ অনুষ্ঠানে।
এ ছাড়াও থাকবে অতিথির বিগত দিনের সব কাজ, বর্তমান অবসরের ফুটেজ, তারকার কাছের মানুষদের মন্তব্য। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হয় দেশ টিভিতে।