জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

উচ্চ আদালতে লিভ টু আপিল আবেদন শুনানির অপেক্ষায় থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীরা আগামী সংসদ অধিবেশনের কাজে ব্যস্ত থাকায় ও এ মামলায় হাইকোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন শুনানির অপেক্ষায় থাকায় অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। শুনানিতে উপস্থিত ছিলেন বিএনপিপন্থি আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, ইকবাল হোসেন, দিদারুল ইসলাম, ওমর ফারুক ফারুকী প্রমুখ।