৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কক্সবাজারের রামু, নোয়াখালীর সোনাইমুড়ী ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রামু (কক্সবাজার) কক্সবাজারে টমটমের ধাক্কায় গত বৃহস্পতিবার অনিল দে (৫৫) নামে এ ডায়াবেটিস রোগী মারা গেছেন। সিএনজি থেকে নেমে ভাড়া পরিশোধকালে টমটমের ধাক্কায় সে গুরুত্বর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডি পশ্চিম হিন্দু পাড়ায়। চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) নোয়াখালী জেলার সোনাইমুড়ীর নাওতলায় নোয়াখালী-ঢাকা মহাসড়কে গত বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী ইকোনো এক্সপ্রেসের চাপায় সজিব (৮) নামে এ শিশুর মৃত্যু হয়েছে। সে দুশ্চিন্তপাড়ার মৃত আলমগীরের ছেলে। গাইবান্ধা রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরের ড্রিমল্যান্ডে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক চাপায় বাপ্পি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।