মেধার প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৫
স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ মানেই অর্থ বাণিজ্যের এ ধারণাকে পাল্টে দিলেন বানারীপাড়া ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভাপতি ও স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি। স্বচ্ছতা ও মেধারভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার দিনভর উত্সবমুখর পরিবেশে বানারীপাড়া ডিগ্রী কলেজে সংসদ সদস্যের উপস্থিতিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজ বিজ্ঞান, ইসলামী শিক্ষা, কম্পিউটার শিক্ষা, অর্থনীতি ও হিসাব বিজ্ঞান বিষয়ের শূন্য পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬টি পদে মোট আবেদনকারী ছিলেন ৩৮ জন। অর্থ বাণিজ্য ছাড়া মেধাকে প্রাধান্য দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষায় উত্তীর্ণ ও অনুত্তীর্ণরা ।