জলঢাকা রেজিস্ট্রি অফিসের দুর্নীতির তদন্ত শুরু
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৮
নীলফামারী জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব ফাঁকি, জাল দলিল রেজিস্ট্রি, ভুয়া খাজনা-খারিজ, মৌজাওয়ারী সরকার নির্ধারিত মূল্য পরিবর্তন, ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় তদন্ত শুরু হয়েছে। জেলা রেজিস্ট্রার ইতিমধ্যে ২’শ ২৫টি রেজিস্ট্রিকৃত দলিলের মধ্যে প্রায় ৪০ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পেয়েছেন।
জেলার অপর ছয়টি রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত দলিল তদন্ত করা হলে কমপক্ষে ৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা বেরিয়ে আসবে। এতে চরম আতংকে দিন কাটাচ্ছে দুর্নীতিপরায়ণ দলিল লেখক ও তত্কালীন সাব-রেজিস্ট্রার।
জেলা রেজিস্ট্রার খলিলুর রহমান হাওলাদার জানিয়েছেন, ‘দুর্নীতিবাজ কতিপয় দলিল লেখক এ তদন্ত কার্যক্রমকে বানচাল করতে জোর লবিং শুরু করেছে। জলঢাকা ছাড়াও জেলার অপর ছয়টি রেজিস্ট্রি অফিস তদন্ত করা গেলে কমপক্ষে ৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনা ধরা পড়বে।