নেত্রকোনা ছাত্রলীগের নয়টি কমিটি বিলুপ্ত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
নেত্রকোনা জেলা ছাত্রলীগের নেত্রকোনা সরকারি কলেজ শাখা এবং দুর্গাপুর উপজেলা শাখা ছাড়া ছাত্রলীগের নয়টি উপজেলা এবং ৫টি পৌর কমিটি গত বৃহস্পতিবার থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ খান রনি জানান, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে অবিলম্বে নতুন সদস্য সংগ্রহ করে কাউন্সিলের মাধ্যমে বাতিলকৃত উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।