সংবাদ সংক্ষেপ

বেনাপোলে ২ ব্যবসায়ীর জরিমানা বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শার্শা উপজেলার সাড়াতলা বাজারে গত বৃহস্পতিবার দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত সিনজেনটা কোম্পানীর লেবেল লাগিয়ে ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে জুয়েল রানা নামে এক ব্যবসায়ীকে আটক পূর্বক ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুর রহমান। অপরদিকে বেনাপোল ভবের বেড় গ্রামের রুহুল কুদ্দুসকে ২ ক্যান মদসহ আটক করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ঝিনাইগাতীর ইউপি উপ-নির্বাচনে শফিকুল নির্বাচিত ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উপ-নির্বাচন গত বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে শফিকুল ইসলাম আওয়ামী লীগ সমর্থিত ৫ হাজার ৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুর রশিদ বিএনপি সমর্থিত পেয়েছেন ৩ হাজার ১শ’ ১১ ভোট। অপর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪শ’ ৬১ ভোট। মোট ১০টি ভোট কেন্দ্রের ভোটারের সংখ্যা ছিল ১৫ হাজার ৭৪ ভোট। শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারে ব্র্যাক স্কুলের প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজার প্রতিনিধি \ ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকাশ কার্যক্রম, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ব্র্যাক প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জেলা মেধা অন্বেষণ পর্যায়ের প্রতিযোগিতা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ব্র্যাক শিক্ষা কর্মসূচি এলাকার ব্যবস্থাপক মিন্টু চন্দ্র বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি দীপ শিখা ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। রংপুর চিনিকলে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র কৃষিভিত্তিক ভারি শিল্প-কারখানা মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের চুক্তিভিত্তিক (কানামনা) শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, নিয়মিত বেতন, বোনাস, ইনক্রিমেন্ট, শিক্ষাসহায়ক ভাতা, চিকিত্সা ভাতাসহ সকল ন্যায্য পাওনার অধিকার প্রতিষ্ঠার দাবিতে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা গত বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছেন। চিনিকলের প্রধান ফটকের সামনে বেলা ১টায় অনুষ্ঠিত এ সমাবেশে চিনিকলের সকল স্তরের শ্রমিক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। গাংনীতে প্রবাসীসহ ৪ বাড়িতে ডাকাতি গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের প্রবাসীসহ ৪ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টায় ঘন্টাব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটে। মির্জাপুরে আওয়ামী লীগের কর্মীসভা মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে গতকাল মির্জাপুর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কর্মী সভা হয়েছে। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপির দলীয় কার্যালয়ে এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক। কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জ প্রতিনিধি \ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এইচএসসি ও সমমান উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করেছে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. দুর্গাদাস ভট্টাচার্য এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার, ঢাবি শিক্ষক আজহারুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ খান পাঠান, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম রুহুল আমিন আকন্দ। কালীগঞ্জে ডাকাত সর্দার আটক লালমনিরহাট প্রতিনিধি ও আদিতমারী সংবাদদাতা \ গত বৃহস্পতিবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে স্থানীয় জনতা মাসুদ রানা (১৯) নামে এক ডাকাত সর্দারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। থানা পুলিশ জানায়, আটক ডাকাত সর্দার মাসুদ রানা টাঙ্গাইলের কালিহাটি উপজেলার মালতা গ্রামের কাওসার আলীর ছেলে। গাজীপুরে পরশ প্রকল্পের পরিচিতি সভা গাজীপুর প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংস্থা পরশ কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে উন্নয়ন প্রকল্পের পরিচিতিমূলক সভা গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহ নওয়াজ দিলরুবা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক এমএ বারী, সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বেগম লুত্ফন্নেসা এবং পরশের নির্বাহী পরিচালক ফয়জুন্নেসা লাভলী। দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ শান্তিপূর্ণ পরিবেশে বানারীপাড়ার ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোঃ মতিউর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার অভিভাবক সদস্য মোঃ আঃ কাদের টুলুর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে অভিভাবক সদস্য মোঃ মতিউর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারী প্রধান শিক্ষক মোঃ নূরুল আমিন, অভিভাবক সদস্য মোসাম্মত্ খায়রুন্নেছা হাওয়া, সুলতান হোসেন খান প্রমুখ। নরসিংদীর জেলখানা মোড়ে বাস ভাংচুর নরসিংদী প্রতিনিধি \ কলেজ ছাত্রদের বাসে উঠতে না দেয়ায় বাস ভাংচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। গতবৃহস্পতিবার নরসিংদীর কয়েকজন কলেজ ছাত্র ভৈরব থেকে ঢাকা-কিশোরগঞ্জ৩২ ভায়া-ভৈরব ঈশাখা সার্ভিস (ঢাকা মেট্রো জ-১৪-১৮৫২) বাসে নরসিংদী আসার জন্য উঠতে গেলে বাসের হেলপার ও ড্রাইভার ছাত্রদের বাসে উঠতে দেয়নি এবং তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করে বাস থেকে নামিয়ে দেয়। এতে বিক্ষুব্ধ ছাত্ররা ঘটনাস্থলে এর প্রতিবাদ করলেও বাসের চালক এবং হেলপার তাদেরকে না নিয়ে ঢাকার দিকে রওয়ানা হয়। এসময় উত্তেজিত ছাত্ররা বাসটি ব্যাপক ভাংচুর করে। উল্লাপাড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন উল্লাপাড়া সংবাদদাতা \ গত বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা- ২০১৩ এর উদ্বোধন করেছেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্ততরের উপ-পরিচালক শফিউল আলম, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহেদুল হক, পৌর মেয়র বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা ইয়াসমিন লিপি প্রমুখ। কালকিনিতে কলেজ ছাত্রী নিখোঁজ কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনিতে গত ৪ দিন ধরে পপি আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। সে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর গ্রামের বাবুল সরদারের মেয়ে ও মাদারীপুর মহিলা কলেজের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী। এ ব্যাপারে গত বুধবার কালকিনি থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। জানা গেছে, গত রবিবার সকাল ১১টার দিকে পপি আক্তার সেবিকা পদে চাকরি পাওয়ার জন্য ফরম জমা দিতে মাদারীপুর সদর হাসপাতালে যায়। সেখান থেকে সে আর বাড়ি ফেরেনি। তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। কালকিনি থানার এসআই রিপন জানান, কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় তার চাচা সাইফুল ইসলাম সরদার থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। মৌলভীবাজারে চারা বিতরণ ও র্যালী মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলায় পুলিশ বিভাগের উদ্যোগে গত বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন মাঠে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদের সভাপতিত্বে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূরুল ইসলাম, এনএসআই-এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আর-রফিক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। মুন্সীগঞ্জে ব্যতিক্রমী শিক্ষা সমাবেশ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ “নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধির জন্য গত বৃহস্পতিবার এক ব্যতিক্রমী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এবাদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন, সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক প্রবীর গাঙ্গুলী, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। মধুখালীতে পাটের ন্যায্য মূল্যের দাবিতে স্মারকলিপি মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মধুখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাটের মূল্য বৃদ্ধিসহ কৃষকের তিন দফা দাবীতে স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপি প্রদান শেষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কানাই লাল গাঙ্গলী, জেলা সম্পাদক অ্যাড. মানিক মজুমদার, সিপির উপজেলা সম্পাদক নওশেরুল আলম, সহদেব সরকার, অমরেন্দ্র নাথ সাহা প্রমুখ। খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে সংলাপ খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার খোকসায় নারী সমাজকে এগিয়ে নেয়ার লক্ষ্যে “আপনারা আছেন কেমন” শীর্ষক একটি অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এতে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোল্লা মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মো: মুস্তাফা কামাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল প্রবীণ প্রমুখ। বোদায় ইএসডিও’র উদ্যোগে অবহিতকরণ কর্মশালা বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ বোদায় ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ও ইএসডিও কর্তৃক বাস্তবায়িত স্ট্রেংদেনিং এলজিআই টু ইরাডিকেট ওয়াশ পোভাটি প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন প্রমুখ। ডিমলায় কুটির ও হস্তশিল্প মেলার উদ্বোধন ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৫ দিনব্যাপি কুটির ও হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতার উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ, ভাইজ চেয়ারম্যান রবিউল করিম, সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম। চন্দনাইশে ভুয়া র্যাব গ্রেফতার দোহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা \ চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ডেবারকুল থেকে ১ ভুয়া র্যাবকে গ্রেফতার করেছে র্যাব ৭ । গত বৃহস্পতিবার সকাল ১১টার সময় র্যাব-৭ এর একটিদল গোপন সংবাদ পেয়ে সাইফুল ইসলামকে (২২) গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত্ র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজিসহ, ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে র্যাব -৭ তাকে গ্রেফতার করে চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যায়। মাদারীপুরে সন্ত্রাসী হামলায় বাড়ি-ঘর, দোকান ভাংচুর মাদারীপুর প্রতিনিধি \ গত বৃহস্পতিবার মাদারীপুর শহরের পানিপত্র এলাকায় এক সন্ত্রাসী হামলায় অন্তত ৩০টি ঘর ও দোকানপাট ভাংচুর হয়। এ সময় সন্ত্রাসীদের হামলায় মহিলা ও শিশুসহ প্রায় ১০ জন আহত হয়েছে। জানা গেছে, স্থানীয় দু’গ্রুপ যুবকের মধ্যে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সন্ত্রাসীরা আজ অতর্কিতে হামলা চালায়।