বিক্স স্কুলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ভূঁইয়া কম্পিউটার একাডেমীর সহযোগী প্রতিষ্ঠান টিকাটুলীস্থ বিক্স স্কুলের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্প্রতি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটাসহ জনসচেতনামূলক বিভিন্ন ফেস্টুন হাতে ছড়াগান গেয়ে ও ঘোড়ার গাড়িতে চড়ে শিশু ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা আনন্দ শোভাযাত্রা বের করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নটরডেম কলেজের অধ্যাপক ও বিক্স উপদেষ্টা গোপীনাথ কর্মকার এবং সভাপতিত্ব করেন ভূঁইয়া কম্পিউটার ও বিক্স-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডা. সিরাজুল আলম ভূঁইয়া। -প্রেস বিজ্ঞপ্তি