কাল থেকে পবিত্র জিলক্বদ মাস শুরু

বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার কোথাও ১৪৩৪ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসাবে কাল রবিবার থেকে পবিত্র জিলক্বদ মাস গণনা শুরু হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি কাজী হাবিবুল আউয়াল।