সেরা মানবহিতৈষীর পুরস্কার পাচ্ছেন অ্যাঞ্জেলিনা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
সেরা মানবহিতৈষীর পুরস্কার পাচ্ছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এই পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি ফর মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সস।
আগামী ১৬ নভেম্বর পঞ্চম গভর্ণরস্ অ্যাওয়ার্ডসের পঞ্চম বার্ষিকীতে জনপ্রিয় অভিনেত্রী জোলির হাতে পুরস্কার তুলে দেয়া হবে। জোলি মানবতার জন্য কাজ করেছেন এবং তার এই কাজ চলচ্চিত্রের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বের মাবনহিতৈষী কাজের ক্ষেত্রেও রয়েছে তার অবদান। এক টুইটার বার্তায় জোলি জানিয়েছেন, এই সম্মান পেয়ে আমি গর্বিত। আমার ভালবাসা সবার জন্য। এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে জোলি অপরাহ উইনফ্রে, জেফরি কাটজেনবার্গদের মতো তারকাদের কাতারে চলে গেলেন। - পিটিআই