আজকের রাশিফল

আজ ২৪ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৮ । শুভবার শনি ও বুধবার। শুভরত্ন : নীলা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনিঃ আত্মসচেতন ও চাপা। প্রকাশ্যে আসার চেয়ে নেপথ্যে কাজ করতে চান। আপনি কর্মঠ। অধ্যয়নে ও অনুদানে আপনার কোন ক্লান্তি নেই। জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গী সিরিয়াস। পরিচিতদের সাথে ভালো ব্যবহার করলেও তারা আপনাকে ভুল বুঝবে। তাছাড়া পাবিবারিক পরিস্থিতি প্রথম জীবনে আপনার লক্ষ্যে উপনীত হওয়ার পথে বাধা হতে পারে। তবে ধৈর্য ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: গায়ক জিমি রজার্স, লেখক পিটার সেলার্স, রাজা রিচার্ড, গণিতজ্ঞ ফ্র্যাঞ্জি এভালন, ইমদাদুল হক মিলন, কামরুদ্দীন আহমেদ, রাজনীতিক এ.টি,এম, ওয়ালী আশরাফ, অঞ্জু ঘোষ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আন্য কোন মূল্যবান দ্রব্য হারাতে পারেন। অর্থনাশ বা ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি হতাশাব্যঞ্জক হতে পারে। রোমান্টিক বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। তবে অতিরিক্ত ব্যয়ের জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন। পিতা বা পিতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। অংশীদারী ব্যবসায় সতর্ক সিদ্ধান্ত নিন। ব্যবসা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। অনভিপ্রেত কোন সংবাদ পেতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। কোন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রোগব্যাধিকে উপেক্ষা না করলেই ভালো করবেন। আজ কোন ঝুঁকি নিবেন না। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পাবে। পণয়ে সতর্কতা অবলম্বন করুন। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। গুরুত্বপূর্ণ কোন কাজ সমাধা করতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ কোন কারণে হতাশাগ্রস্ত হতে পারেন। পারিবারিক কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ন্যায্য প্রাপ্তির জন্য কোনো আন্দোলনে সামিল হতে পারেন। অপরের সহযোগিতা লাভ সহজ হবে। নির্ভীকভাবে নিজের কাজ চালিয়ে যান। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পরিস্থিতি আপনার অনুকূল নাও থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। পরিশ্রম বৃদ্ধি পাবে। সে তুলনায় আর্থিক সাফল্য নাও আসতে পারে। পাওনা টাকা আয়ের জন্য তাগাদা দিন। শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ রাজনীতিবিদ ও সমাজসেবীদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন। অকারণ বিতর্কে না জড়ালেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কাজের চাপ বৃদ্ধি পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ অংশীদারি ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। সতর্কতার সাথে যে কোনো গোলমাল এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো থকবে না। আজ কোনো ঝুঁকি নিবেন না। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ রাজনীতিতে সক্রিয়দের জন্য দিনটি শুভ নাও হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা সম্পর্কে সজাগ থাকুন। সেবামূলক কাজে আনন্দ পাবেন। সামাজিক ব্যাপারে অন্যের সহযোগিতা পেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক লেনদেনে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো সন্তানের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কারো সাথে বিবাদে জড়ানোর আশংকা আছে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতিকূল পরিবেশের ভিতরেও ভালো কোনো খবর পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ খেলোয়াড়দের জ্য দিনটি শুভ সম্ভাবনাময়। যুব ক্রীড়াবিদদের কোনো সুযোগ বা সাফল্য আসতে পারে। স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দেয়ার আশংকা আছে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কর্তৃপক্ষের আনুকূল্য আশা করতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পেটের পীড়ায় ভুগার আশংকা আছে। মন খুব একটা ভালো থাকবে না। ব্যবসায়িক ব্যাপারে বিশিষ্ট কারো সহযোগিতা পাবেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।