নৌবাহিনী প্রধানের যুক্তরাজ্য যাত্রা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩১
নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে ব্রিটানিয়া রয়েল নেভি কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফিউচার মেরিটাইম অপারেশন্স কনফারেন্স-২০১৩’এ যোগ দিতে শনিবার ঢাকা ত্যাগ করেন। তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী বেগম হাফিজা হাবিব ও ২ জন কর্মকর্তা রয়েছেন। -প্রেসবিজ্ঞপ্তি