দেবোত্তর সম্পত্তি আইন পাসের দাবি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
জাতীয় সংসদের আগামী অধিবেশনে দেবোত্তর সম্পত্তি আইন-২০১৩ পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ মাইনোরিটি সংগ্রাম পরিষদ। শনিবার পরিষদের সভাপতি অশোক তরু এবং সাধারণ সম্পাদক এড. অশোক কুমার ঘোষ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় যাবত্ হিন্দু জনগোষ্ঠী দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে। সেবাইত নামধারী কিছু ব্যক্তি দেবোত্তর সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে হস্তান্তর করে কোটি কোটি টাকা আত্মসাত্ করে আসছে। সেবাইতের কার্যকলাপ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য কোন কর্তৃপক্ষ না থাকার সুযোগে তারা সর্বনাশ করে চলেছে। সেবাইতরা দেবোত্তর সম্পত্তির মালিক নন।