জোকস
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৭
রোগী :ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমর পা ফুলে গেছে।
ডাক্তার :চিন্তা নেই নেন এই টেবলেটটা খান।
রোগী :কিন্তু যদি ট্যাবলেবটটা বাম পায়ে না নেমে ডান পায়ে নামে?
এক শিশু আরেক শিশুকে বলছে—
:জানিস আমার দাদু এতটাই বয়স্ক যে তিনি যখন ছোটবেলায় পড়াশোনা করতেন তখন আমাদের ‘হিস্ট্রি’তে যা যা পড়ি তার সবকিছুই তিনি পড়েছিলেন ‘কারেন্ট ইভেন্ট’ হিসেবে।
শিক্ষক :আপনার ছেলে ক্লাসে সবার উপরে থাকে।
বাবা :তার মানে সে বেশ ভালো করছে!
শিক্ষক :না, সে দুষ্টুমি করে বলে প্রায়ই তাকে বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে থাকতে হয়।
অন্যের জায়গায় বিনা অনুমতিতে প্রবেশ করে ঘুরছিল এক ছেলে। কেয়ারটেকার দৌড়ে এসে বলল, ‘অ্যাই ছেলে, দেখতে পাও না এই নোটিশ বোর্ডে লেখা আছে ‘প্রবেশ নিষেধ?’
ছেলে :না মানে নোটিশের ওপরই ব্যক্তিগত লেখা ছিল বলে বাকিটুকু আর পড়ার সাহস করিনি।
খামারের মালিক :চরাতে নিয়ে গেলে আঠারোটা গরু, ফেরত আনলে সতেরোটা গরু কেন? গুনে নিয়ে আসতে পারো নাই?
রাখাল :একটা গরু এত জোরে দৌড়ে পালিয়ে গেল যে ওটাকে গোনার সময়ই পেলাম না।