কঙ্গোর বিদ্রোহীরা পুনরায় আলোচনায় বসতে সম্মত

পুনরায় সরকারের সাথে আলোচনায় বসতে সম্মত হয়েছে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর এম২৩ আন্দোলনের বিদ্রোহীরা। আগামী তিনদিনের ভেতর দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু করার আহ্বান জানায় তারা। গত বৃহস্পতিবার উগান্ডার রাজধানী কাম্পালায় গ্রুপটির নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে কঙ্গো সরকার তাদের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে গত এক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর বিদ্রোহীরা সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল। তারাও শান্তি চায় বলে বিদ্রোহী গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়। এবছর দুই পক্ষের মধ্যে আলোচনায় বসার কথা থাকলেও মে মাসে তা স্থগিত যায়। তবে গত মাসে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় দেশটির সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর হামলা শুরু করলে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। যার ফলে বিদ্রোহীরা আলোচনা আবারো চালাতে সম্মত হয়েছে। আমাদের প্রতিনিধি কাম্পালায় ইতিমধ্যে কাম্পালায় রয়েছে। তারা কিনশাসার সাথে সংকট সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত। এখন মধ্যস্থতাকারী কত দ্রুত সরকারের কাছে আমাদের অনুরোধ পাঠায় তার জন্য অপেক্ষা। টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানালেন এম২৩ বিদ্রোহী নেতা বার্ট্রান্ড বিসিমওয়া। ঐ নেতা বলেন, আমি আশা করছি আলোচনার টেবিলে সহিসংসতার গভীর কারণগুলো উঠে আসবে এবং তা সমাধানে সরকার যথাযথ উদ্যোগ নিবে। এদিকে বিদ্রোহী নেতারা বলেন, আলোচনা তিনদিনের মধ্যে আরম্ভ করে সামনে ১৪ দিনে সমাপ্ত করতে হবে। তাছাড়া এর ফলাফলের ভিত্তিতে সরকার উত্খাতে এম২৩ তাদের সকল সামরিক কার্যক্রম, হুমকি ও যুদ্ধ বন্ধ করবে বলে জানান নেতারা।