গুয়েতেমালা ও এল সালভাদরে শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৯
গুয়েতেমালা ও এল সালভাদরের দক্ষিণাঞ্চলের দু’টি স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৫। এতে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি শুক্রবার গ্রীনিচ সময় ০০১৩টায় গুয়েতেমালার পাজাপিটা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৬৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে আঘাত হানে। খবর এএফপি’র। সান সালভাদরের পরিবেশ বিষায়ক পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির উত্পত্তি স্থল ছিল গুয়েতেমালা ও মেক্সিকো উপকূল।