ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে আলোচনা সভা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার বিশ্ববিখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবপুর আলাউদ্দিন খাঁ স্মৃতিসংসদের উদ্যোগে তার জীবন-দর্শন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম নাজিমউদ্দিন। স্মৃতি সংসদের সভাপতি শামিম রানা রতন এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গোরাঙ্গ দেবনাথ প্রমুখ।