হোমনার মাদক সম্রাট শহীদ গ্রেফতার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ হোমনা উপজেলার মনিপুর গ্রামের মাদক সম্রাট শহীদ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার থানা পুলিশের একটি টিম ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এলাকাবাসী জানায়, শহীদ দীর্ঘদিন যাবত্ এলাকায় ইয়াবা, বাংলা মদ, ফেন্সিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রি করে উঠতি বয়সের যুবকদের বিপথগামী করে আসছিল। হোমনা ও এর পার্শ্ববর্তী মুরাদনগর, বাঞ্ছারামপুরের নেশাখোররা ছিল তার নিয়মিত খদ্দের। গ্রেফতারকৃত শহীদকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।