পাবনায় জলবায়ু অর্থায়ন বিষয়ক কর্মশালা

পাবনায় সাংবাদিকদের জন্য ‘জলবায়ু অর্থায়ন বিষয়ক‘ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবারের কর্মশালায় ৩৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় এবং অক্সফাম জিবি ও অক্সফাম পরিচালিত সিএসআরএল নেটওয়ার্ক-এর আওতায় গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ‘সমষ্টি‘ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন সাংবাদিক নেটওয়ার্ক গঠন করা হয়। দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আহমেদ উল হক রানা এবং পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীকে ফোরামের সমন্বয়ক করা হয়। কর্মশালার উদ্বোধনী করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা। কর্মশালার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদের সাথে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) নেটওয়ার্কের প্রতিনিধিদের মতবিনিময় হয়। এতে উন্নয়ন সংগঠন সত্সঙ্গ পল্লী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক নরেশ মধু এবং বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু বক্তব্য রাখেন। কর্মশালায় সহায়ক হিসেবে ছিলেন সমষ্টির পরিচালক (কর্মসূচি) মীর সাহিদুল আলম ও পরিচালক (গবেষণা ও যোগাযোগ) রেজাউল হক। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাংবাদিক স্বপন কুমার কুন্ডু ।