কমলনগরে নির্যাতনের শিকার গৃহপরিচারিকা

লক্ষ্মীপুরের কমলনগরে গত শুক্রবার রাতে গৃহপরিচারিকা নার্গিসের ওপর নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গৃহকর্তা মো. সবুজ ও গৃহকর্তী লাখি আখতার। জানা যায়, একটি স্বর্ণের চেইন চুরির অভিযোগে গৃহকর্তা ও গৃহকর্তী গৃহপরিচারিকাকে বেদম প্রহার করে মাথার চুল কেটে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কমলনগর থানার ওসি সুব্রত ব্যানার্জি জানান, ভিকটিম বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।