ময়মনসিংহে বিনার সাংবাদিক প্রশিক্ষণ

ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউট (বিনা) কর্তৃক বিনা উদ্ভাবিত প্রযুক্তিসমূহের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহ জেলায় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ২দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। কর্মশালায় জানানো হয়, বিগত ৩০ বছরে এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৭২টি জাত উদ্ভাবন করেছেন। গতকাল শনিবার এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউটের মহা-পরিচালক ড. এম এ সাত্তার। তিনি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। কর্মশালায় বিনার গবেষণা পরিচালক ড. এম এ সালামের সভাপতিত্বে ড. এম রইসুল হায়দার, ড. হাবিবুর রহমান বক্তব্য রাখেন।