ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল জয় পেয়েছে কলাবাগান ক্রীড়াচক্র, শেখ রাসেল স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমি ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানকে তিন উইকেটে হারিয়েছে খেলাঘর। আগে ব্যাট করে মোহামেডান আট উইকেটে ১৯৭ রানের পুঁজি গড়েছিল। দিশা কাসাই ৪৮, শারমিন আক্তার ৪২, সালমা খাতুন ২৯ রান করেন। খেলাঘরের ফাহিমা খাতুন চারটি, পুজা দুটি করে উইকেট নেন। পরে ৪৮.৩ ওভারে সাত উইকেটে ১৯৮ রান তুলে জয় নিশ্চিত করে খেলাঘর। রুবাইয়া ৪৫, নিগার সুলতানা ৩৭, সানজিদা ইসলাম ২৮, সুলতানা খাতুন ১৬ রান করেন। খেলাঘরের লেগ স্পিনার ফাহিমা খাতুন ম্যাচ সেরা হন।
বিকেএসপির দুই নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে সাত উইকেটে জিতেছে কলাবাগান ক্রীড়াচক্র। আগে ব্যাট করে গুলশান ইয়ুথ ক্লাব ৪৬.২ ওভারে ১৫১ রান তোলে। প্রিয়াঙ্কা মল্লিক ৩৮, নেহা ২৫, তমালিকা ২৪ রান করেন। কলাবাগানের খাদিজা- রোকাইয়া তিনটি করে উইকেট নেন। জবাবে ৩৮ ওভারে তিন উইকেটে ১৫২ রান তুলে ম্যাচ জিতে নেয় কলাবাগান। সাবেকুন্নাহার চৈতি অপরাজিত ৫২, পিংকি আক্তার ২৭, আফিয়া ২৪, কামরুন নাহার অপরাজিত ২৪ রান করেন। সাবেকুন্নাহার চৈতি ম্যাচ সেরা হন।
একই ভেন্যুর চার নম্বর মাঠে শেখ রাসেল স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমি আট উইকেটে হারিয়েছে বিকেএসপিকে। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৯৫ রানের পুঁজি গড়ে বিকেএসপি। সোবানা মুস্তারি ৬৩, সুমাইয়া ৩৫, সানজিদা আক্তার অপরাজিত ৩১, দিশা বিশ্বাস অপরাজিত ২৬ রান করেন। শেখ রাসেলের রুমানা নেন দুই উইকেট। পরে শায়লা শারমিন ও সাই পুরানদারের হাফ সেঞ্চুরিতে ৪৫.৪ ওভারে দুই উইকেটে ১৯৬ রান তুলে ম্যাচ জিতে নেয় শেখ রাসেল। শায়লা শারমিন অপরাজিত ৮৭, সাই পুরানদারে ৮১, রুমানা অপরাজিত ১৭ রান করেন। শায়লা শারমিন ম্যাচ সেরার পুরস্কার পান।