শোক সংবাদ

কংশধর তরফদার বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ সুপার মুক্তিযোদ্ধা কংশধর তরফদার (৬৮) শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ নিজ বাসায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। সর্বশেষ তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। কাজী মো. নূর মোহাম্মদ নেত্রকোনা দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পৌরসভা শাখার সহসভাপতি কাজী মো. নূর মোহাম্মদ (৫৮) গতকাল কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সেকান্দার হোসেন সিকদার বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য সেকান্দার হোসেন সিকদার (৯২) গতশুক্রবার শহরের ছেলের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। নূরুল হক মাস্টার নোয়াখালী জেলার সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ভাউরকোট গ্রামের আলহাজ্ব মাওলানা নূরুল হক মাস্টার (৭০) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। কাজী মো. সৈয়দুজ্জামান মেম্বার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের বাবা পৌর সদরের সমাজসেবক হাজী মো. সৈয়দুজ্জামান মেম্বার (৯০) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মজিবুর রহমান বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রিন্সিপ্যাল মজিবুর রহমান (৭৮) শনিবার তার নিজ বাসভবনে ঢাকার গুলবাগের শান্তিবাগে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। সৈয়দা আমিনুন্নেছা মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের মা সৈয়দা আমিনুন্নেছা (৮০) গত বুধবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ গাভীরভাবে মর্মাহত, শোকাহত।