রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক এম এন্তাজুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
গতকাল শনিবার তিনি দায়িত্বে যোগদান করেছেন। এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ ও রাবি অফিসার সমিতির সভাপতি মো. ফজলুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক এম এন্তাজুল হক বর্তমানে রসায়ন বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের দায়িত্বও পালন করছেন। ইতিপূর্বে তিনি হল প্রাধ্যক্ষ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও সিন্ডিকেট সদস্যসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
গত ৪ আগস্ট বিধিবহির্ভূতভাবে প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক এম নজরুল ইসলাম।