বাংলাদেশ প্রিমিয়ার লিগ

ড্র করলো মানিকের শেখ জামাল

প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন ঘরে বসে অলস সময় কাটানো কোচ শফিকুল ইসলাম মানিক। প্রথম খেলায় হেরেছিল শেখ জামাল। গতকাল ড্র করে হার হতে একটু উন্নতির পথে শেখ জামাল। মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-১ গোলে ড্র করে শেখ জামাল। অথচ গোল করে এগিয়ে ছিল মানিকের দল। ১৮ মিনিটে অধিনায়ক গাম্বিয়ান সলোমন কিং কনফর্ম। গোলটা ধরে রাখতে পারেনি শেখ জামাল প্রথমার্ধেই হজম করে। ৩৪ মিনিটে মুক্তিযোদ্ধার জাপানি ফরোয়ার্ড ইউসুকে কাতো গোল শোধ করেন ১-১। খেলা ড্র হলেও স্বস্তি শেখ জামাল কর্মকর্তাদের মনে। কারণ লিগের প্রথম পর্বে গোপালগঞ্জের মাঠে এই মুক্তিযোদ্ধা ৩-০ গোলে হারিয়েছিল শেখ জামালকে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন  আইভরি কোস্টের বাল্লো ফামুসা। এত বড় লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল শেখ জামালকে। সেই চিন্তা থেকে হিসাব করলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া কালকের ড্রটি খুব একটা অস্বস্তিরও না। আফসোস আছে গোল করে কেন গোলটা ধরে রাখা গেল না।  

ময়মনসিংহের মাঠে সাইফ স্পোর্টিং ক্লাব উড়িয়ে দিয়েছে বিজেএমসিকে। সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। এই খেলায়ও সবগুলো গোল করেছেন বিদেশি ফুটবলাররা। প্রথমার্ধে ওতোবেক ও দিয়েনার এবং খেলার শেষ ভাগে সিলিন গোল করেন। 

 সিলেটে শেখ রাসেল ক্রীড়া চক্র  ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। শেখ রাসেল লিগের প্রথম পর্বে শেখ রাসেল ৩-২ গোলে হারিয়েছিল ব্রাদার্সকে। ১৪ খেরায় ১০ জয়ে শেখ রাসেলের পয়েন্ট ৩৩। এক খেলা কম নিয়ে আবাহনীর পয়েন্ট ৩৩। ব্রাদার্সের ১৩ খেলায় ৮ পয়েন্ট।

ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। রহমতগঞ্জ তৃতীয় জয়ের মুখ দেখল। ১৪ খেলায় রহমতগঞ্জের ১৫, সমান খেলায় চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৭।   

আজকের খেলা ঃ মোহামেডান ও আরামবাগ। সন্ধ্যা ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।