প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি ২০১৩ ; বাংলা

প্রিয় শিক্ষার্থীরা, আজ এই দেশ এই মানুষ অধ্যায় থেকে শব্দার্থ, বাক্য তৈরি, বিপরীত শব্দ, সঠিক উত্তর ,সমার্থক শব্দ, আলাচনা করা হলো এই দেশ এই মানুষ শব্দার্থ: সৌভাগ্য — ভালো ভাগ্য। সীমান্ত — শেষ প্রান্ত। বৈচিত্র্য — বিভিন্নতা। প্রান্তর — মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান। জনপদ — লোকজনের বসতি রয়েছে এমন জায়গা। বাক্য তৈরি: সংখ্যাগরিষ্ঠ — বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। দৈনন্দিন— দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উত্সবে বাঙালির পরিচয় মেলে। সুখ্যাতি— কোনো দেশে যদি নানান ধরনের নানান জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়। স্বজন— স্বজনদের ও নিয়ে কক্সবাজার বেড়াতে যাব। বিপরীত শব্দ: বাঙালি — অবাঙালি দূরে — নিকটে বন্ধু — শত্রু দেশ — বিদেশ সার্থক — ব্যর্থ যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর ১। ত্রিপুরার লোকজন কোন ভাষায় কথা বলে? ক) বাংলাখ) ইংরেজিগ)তামিল ঘ) হিন্দি ২। নানান জাতির নানান মানুষ থাকলে সে দেশের কী হয়? ক) দুর্নাম খ) সুখ্যাতি গ) অমঙ্গল ঘ) আশীর্বাদ ৩। মুসলমানদের ঈদ কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটিঘ)পাঁচটি ৪। বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে? ক) তামিল খ) ইংরেজি গ) বাংলা ঘ) হিন্দি ৫। মায়ের মতো করে কাকে ভালোবাসতে হবে? ক) নদীকে খ) পাহাড়কে গ) দেশকে ঘ) সাগরকে ৬। বাংলাদেশের জনজীবন কেমন? ক) দুর্বিষহ খ) এক ধাঁচের গ) বৈচিত্র্যময় ঘ) স্থবির ৭। খাদ্য জোগাতে কোন পেশার মানুষের ভূমিকা অপরিসীম? ক) জেলেখ) কামারগ) কৃষকঘ) কুমোর যুক্তবর্ণ: ন্ম — জন্ম, তন্ময়। শ্চ — নিশ্চয়, পশ্চিম। স্ট — স্টার, স্টোর। ম্ব — সম্বল, কম্বল। ঙ্গ — অঙ্গ, বঙ্গ। সমার্থক শব্দ: পাহাড় — পর্বত, অচল, গিরি নদী — তটিনী, গাঙ, প্রবাহিনী সমুদ্র — সাগর, জলধি, অর্ণব আকাশ— গগন, শূন্য, ব্যোম, আসমান মা— জননী, মাতা, গর্ভধারিণী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইংরেজিতে পাঠ্যবই বহির্ভূত ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন সংযোজিত হয়েছে। সর্বশেষ মানবণ্টনের আলোকে নিয়মিত থাকছে পাঠ্যবই বহির্ভুত অনুচ্ছেদ ও প্রশ্ন এবং বাংলার পুরো বই থেকে অধ্যায় ভিত্তিক একথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যুক্তবর্ণ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দেয়া হবে। লেখাগুলো সংগ্রহ করে আত্মস্থ করে ফেলবে।