ব্য তি ক্র মী

নব দম্পতিদের জন্য চ্যানেল

এটা খুবই কঠিন বিষয় হবে যে বিয়ের পোশাকের বৈচিত্র্যতা কিভাবে আনা যায়। তবে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী ‘ব্রাইডেজিলা’ হাজারের মতো এ বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল একটা বিখ্যাত বিয়ের পোশাকের সন্ধানে। এছাড়া দক্ষিণ আমেরিকাতেও এ ধরনের কিছু প্রতিযোগিতা হয়। সমগ্র ভারতজুড়ে এটা কোন বিষয়ই নয় যে, কন্যারা তাদের বিয়ের পোশাকের বিষয়ে ‘হ্যাঁ’ বলবে। কারণ ২৪ ঘন্টাব্যাপীই এ বিষয়ে প্রচারণা চলছে বিভিন্ন চ্যানেলে। এগুলোতে সাধারণত বিয়ের বৈচিত্র্যময় মজার মজার বিষয়গুলো তুলে ধরা হয়। যেমন: হানিমুন, বিয়ের প্রসাধনী, আড্ডা এবং অবশ্যই সাথে তাকে যাদুর বাহার। কিছু কিছু টকশোতে বিয়ের বর-কনেকে একসাথে করা হয়। তারা তাদের অভিজ্ঞতা, কিভাবে চেনা-পরিচয় হল এবং বর্তমান অনুভূতিগুলো ব্যক্ত করে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, বর্তমানে ভারতজুড়ে বিয়ে একটি বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে। এটা যদি কারো সৌভাগ্যে জোটে যে সে ভারতের কোন বিয়েতে অংশগ্রহণ করেছে তবে সে দেখবে যে সেখানে প্রচুর অতিথির সমাগম ঘটে। আর তাদের আনন্দ দেয়ার অনেক ব্যবস্থাও হয়। অতএব, এতে আশ্চর্য হবার কিছু নেই যে, ভারতের ‘বিয়ে-বাণিজ্য শিল্প’ প্রতিবছর ৩৮ বিলিয়ন ডলার বাণিজ্য করে, আর তাই চ্যানেল তাদের মার্কেটিংয়ের ক্ষেত্র তৈরি করে। এটা নিঃসন্দেহে বলা যায়, বিয়ে একটা বড় বিনোদনের মাধ্যম এবং প্রচুর দর্শক সমাগম ঘটাতে পারে।