ডিএসই’র লেনদেন সাড়ে তিনশ’ কোটি টাকার নিচে
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৯
ফের শেয়ারবাজারের লেনদেন কমতে শুরু করেছে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৪১ কোটি টাকা। যা আগের কার্যদিবসের লেনদেনের চেয়ে ১৭ দশমিক ২৮ শতাংশ কম। এদিকে গত কয়েকদিন সূচক কমার প্রবণতা থাকলেও একে মুনাফা তুলে নেয়ার প্রবণতা বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এর কারণ হিসেবে তারা বলছেন, বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে ৪ হাজার পয়েন্টের নিচ থেকে। তাই এটি স্বাভাবিক ওঠানামা।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ৩০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের ৮টি আইসিবি মিউচুয়াল ফান্ডের নেট এসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ০৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখের হিসাব অনুযায়ী আইসিবি মিউচুয়াল ফান্ড খাতের ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি এনএভি ক্রয় মূল্য অনুসারে ১২৫ দশমিক ৫৩ টাকা এবং বাজার মূল্য অনুসারে ১১২৯ দশমিক ২০ টাকা। দ্বিতীয় আইসিবির ইউনিট প্রতি এনএভি ক্রয় মূল্য অনুসারে ৮৩ দশমিক ৯৭ টাকা এবং বাজার মূল্য অনুসারে ২৪৮ দশমিক ২০ টাকা, তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৫৮ দশমিক ৬৭ আর বাজার মূল্য অনুসারে ২৪৪ দশমিক ৪৬ টাকা, চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৬৪ দশমিক ৩৪ টাকা আর বাজার মূল্য অনুসারে ২২৬ দশমিক ৮০ টাকা, পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৩৯ দশমিক ১৪ আর বাজার মূল্য অনুসারে ১৭৬ দশমিক ৫৮ টাকা, ষষ্ঠটির ক্রয় মূল্য অনুসারে ২৪ দশমিক ৮৩ আর বাজার মূল্য অনুসারে ৫১ দশমিক ৬৪ টাকা, সপ্তমটির ক্রম মূল্য অনুসারে ২৮ দশমিক ২২ আর বাজার মূল্য অনুসারে ৮৯ দশমিক ৬৪ টাকা এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি এনএভি ক্রয় মূল্য অনুসারে ২৫ দশমিক ১৫ টাকা আর বাজার মূল্য অনুসারে ৫৮ দশমিক ৩১ টাকা।