তথ্যপ্রযুক্তি ও ইসলামী ব্যাংকিংয়ের উপর উচ্চতর শিক্ষা চালুর দাবি

দেশে ধীরে ধীর তথ্যপ্রযুক্তির প্রসার ঘটলেও ইসলামী ব্যাংকিং নিয়ে উচ্চতর পড়াশোনার সুযোগ এখনো তৈরি হয়নি। এজন্য তথ্যপ্রযুক্তি ও ইসলামী ব্যাংকিং এ দুটিকে একসঙ্গে করে উচ্চতর পড়াশোনার ব্যবস্থা করলে ব্যাংকিং খাতে দেশ আরও এগিয়ে যাবে। গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আধুনিক ইসলামী ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি নিয়ে আয়োজিত বিশেষ এক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে বাংলাদেশের প্রথমবারের মত চার্টার্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্স বিষয়ক আধুনিক প্রযুক্তিনির্ভর কোর্স চালু করার ঘোষণা দিয়েছে চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট একাউন্টটেন্টস বাংলাদেশ (সিমা)। অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সদস্য সচিব এবং এক্সিম ব্যাংকের ফাউন্ডার ডিরেক্টর একেএম নুরুল ফজল বুলবুল। বাংলাদেশ সেন্ট্রাল শরিয়াহ বোর্ড এসোসিয়েশনের মহাসচিব একিউএম সাইফুল্লাহ আরিফ, সিমা গ্লোবালের আঞ্চলিক পরিচালক ব্রাডলি এমারসন এবং সিমা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারিফ তামান্না মাতিনসহ দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।র্