ফোকাস

বিদেশ বিভুঁইয়ে

টানা কয়েকটা শো এবং ফোবানা সম্মেলনে অংশ নিয়ে আমেরিকায় পারফর্ম করলেন বাপ্পা মজুমদার। নিজের বেস্ট অব অ্যালবামের পাশাপাশি সেই অ্যালবামের সিক্যুয়েল অ্যালবামের জন্য প্রস্তুতি নিবেন। এ ছাড়া আমেরিকায় সম্মেলন ছাড়াও একাধিক টিভি চ্যানেলে সাক্ষাত্কার ও ভিডিওর কাজও তিনি করবেন বলে জানা গেছে। সহশিল্পী হিসেবে বাপ্পা মজুমদারের সাথে রয়েছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ওপরের ছবিতে আমেরিকার মঞ্চে পারফর্ম করছেন বাপ্পা মজুমদার।