বাবা হলেন সাব্বির
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৮
ফুটফুটে পুত্র সন্তানের বাবা হলেন ক্লোজআপ তারকা সাব্বির। গতকাল ভোর ৪টা ১৭ মিনিটে চট্টগ্রামের স্থানীয় এক হাসপাতালে পুত্র সন্তানটির জন্ম হয়। সাব্বির জানান, মা-ছেলে দু’জনেই সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
উল্লেখ্য, গতবছর ১৫ জুন পারিবারিক ভাবে চট্টগ্রামের কন্যা রেহানা আক্তার রিনির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সাব্বির।