জন্মদিন

বন্যা মির্জা :এ দেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তিনি নাটকে অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত নাটকের সংখ্যা শতাধিক। তার কাজগুলো বোদ্ধামহলেও বেশ প্রশংসিত হয়েছে। সম্মাননা স্বরূপ পেয়েছেন একাধিক পদক। আজ নাট্যাঙ্গনের জনপ্রিয় এই অভিনেত্রীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।