গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

যেকোনো গায়কের জন্যই রেকর্ডের হাতছানি মানেই বড় একটি বিষয়। তার ওপর সেই রেকর্ডটি যদি হয় সর্বকালের অন্যতম সেরা পপ গায়ক হিসেবে স্বীকৃত মাইকেল জ্যাকসনের কোনো রেকর্ডকে টপকে তাহলে এর মাহাত্মও যেন অনেকাংশেই বেড়ে যায়। সম্প্রতি যেমন সৌভাগ্য হয়েছে স্কটিশ ডিজে ও প্রডিউসার ক্যালভিন হ্যারিসের। আর হ্যারিসের গড়া অনন্য এই রেকর্ডটি হলো একটি অ্যালবামের সবচেয়ে বেশি সংখ্যক নয়টি গান ইউকে সিঙ্গেলস চার্টের সেরা দশে স্থান করে নেওয়া। গেল বছর মুক্তি পাওয়া হ্যারিসের অ্যালবাম ‘এইটিন মান্থস্’ এর নবম গান হিসেবে সম্প্রতি আরও একটি সিঙ্গেলস সেরা দশে উঠে আসার মাধ্যমে পেছনে পড়ে যায় যথাক্রমে ১৯৮৭ (অ্যালবাম ‘ব্যাড’) ও ১৯৯১ (অ্যালবাম ‘ডেঞ্জারাস’) সালে গড়া একই অ্যালবামের সাতটি গান সেরা দশ তালিকায় আসার পুর্বোক্ত জ্যাকসন রেকর্ডটি।