মেঘনার ভাঙ্গন প্রতিরোধের দাবি

রামগতি ও কমলনগরে হরতাল পালন, আজ গণঅনশন

মেঘনা নদীর ভাঙ্গন প্রতিরোধের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ‘রামগতি রক্ষা মঞ্চ’ এবং ‘কমলনগর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’ নামে স্থানীয় দুটি সংগঠন ওই হরতাল আহবান করে। একই দাবিতে আজ সোমবার উপজেলা সদর আ স ম আবদুর রব কলেজ মাঠে গণঅনশন কর্মসূচি পালিত হবে।