চৌগাছায় ঐতিহ্যবাহী বলুহ মেলা শুরু আজ

যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ান মেলা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। মেলাকে ঘিরে এলাকায় উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অন্য বছর ৭ দিন ধরে চললেও এবার মেলা চলবে ১০ দিন। প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার পীর বলুহ দেওয়ান (র.)-এর রওজা শরিফকে ঘিরে যশোর জেলার সীমান্তবর্তী চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদের তীরে বসে এই মেলা। এবার মেলায় কাঠের আসবাবপত্র, খেলনা, প্রসাধনী, গার্মেন্টস, মিষ্টির দোকানসহ প্রায় হাজারখানেক দোকান বসেছে। শৃঙ্খলা বজায় রাখার জন্য ৪০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এছাড়া র্যাব ও পুলিশ প্রশাসনের নজরদারী আছে।