ধর্ষক শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৬
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র কল্যাণ পরিষদ। শনিবার লাহিড়ী-বালিয়াডাঙ্গী সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, ২নং চাড়োল ইউ’পি চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী, ৩নং ধনতলা ইউ’পি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, ২নং চাড়োল ইউ’পির সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক মন্টু, বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষক সমিতির সভাপতি সাইফুল্লা কলম, প্রধান শিক্ষক শহিদুর রহমান, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আলাল আখতার, হাবিবুল্লাহ বাবু, শিক্ষক সুকুমার রায় প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ধর্ষক আব্দুর রশিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বক্তারা এ সময় ধর্ষক শিক্ষক আব্দুর রশিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।