গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল চূড়ান্ত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে প্যানেল চূড়ান্ত করেছে গণতান্ত্রিক ঐক্য পরিষদ। আওয়ামী লীগ এবং বামদলগুলো সমর্থিত এ পরিষদ সম্প্রতি এ প্যানেল চূড়ান্ত করে। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণতান্ত্রিক ঐক্য পরিষদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানম, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার আব্দুন নাঈম, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল, এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম এনামুল হক চৌধুরী, ইউআইটিএস’র ভিসি ড. মুহাম্মদ আবদুস সামাদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আন্তর্জাতিক সভাপতি রামেন্দু কৃষ্ণ মজুমদার, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, অধ্যাপক অসীম সরকার, অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, ড. এ বি এম বদরুদ্দোজা, এম ফরিদউদ্দিন, অধ্যাপক এস এম ইমামুল হক, এস এম বাহালুল মজনুন চুন্নু, নার্গিস জাহান বানু, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ড. মো. আজিজুর রহমান, মো. আব্দুল্লাহ আবু, মো. আলাউদ্দিন, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, ড. মো. শামছুল হক ভূঁইয়া, অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মো. শাহজালাল মজুমদার, রঞ্জিত কুমার সাহা।
উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকার বাইরে ২৭ কেন্দ্রে, ২১ সেপ্টেম্বর ১৩ কেন্দ্রে এবং ২৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন কেন্দ্রে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।