আজকের অনুষ্ঠান

সোমবার গণফোরাম: মতবিনিময় সভা, দক্ষিণ কমলাপুরের কনকচাঁপা সেন্টার, বিকাল ৫টা। ইউয়ুথ ফোরাম: খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা, জাতীয় প্রেসক্লাব, সকাল সাড়ে ১০টা। পার্বত্য গণপরিষদ: পার্বত্য গণহত্যা দিবসের স্মরণসভা, জাতীয় প্রেসক্লাব, সকাল ১০টা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক জোট: ‘দুর্নীতি ও সামাজিক অবক্ষয় বর্তমান বাংলাদেশের অভিশাপ’ শীর্ষক আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব, সকাল সাড়ে ১১টা। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন: বাঘাইছড়ি ট্র্যাজেডি দিবসের শোক সমাবেশ ও মানববন্ধন, জাতীয় প্রেসক্লাবের সামনে, সকাল ১০টা। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স: ত্রৈমাসিক মিটিং, রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেন, দুপুর ১টা।