অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

ন্যাটওয়েস্ট সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায়। স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই শন মার্শ সাজঘরে ফিরলেও অধিনায়ক মাইকেল ক্লার্কের ১৪ চারে সাজানো ১০৫ রানের দুর্দান্ত ইনিংস এবং জর্জ বেইলির ৮২ রানের উপর ভর করে ৩১৫ রান সংগ্রহ করে অজিরা। স্টিভেন ফিন, বয়েড র্যানকিন এবং রবি বোপারা দুটি করে উইকেট তুলে নেন। বড়ো টার্গেট নিয়ে ব্যাট নেমে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে ওপেনিংয়ে নামা কেভিন পিটারসেন ৬০ রান সংগ্রহ করলেও উইকেট বিলিয়ে দিতে থাকেন বাকি ব্যাটসম্যানরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১০৩ রান।