মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
ফজলুল কবির চৌধুরী
রাজনীতিবিদ আলহাজ্ব এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪১তম মৃত্যু-বার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রামে রাউজান থানার গহিরা গ্রামে মরহুমের নিজ বাড়িতে কোরানখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজ পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখ্য, সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী মরহুমের ছেলে।