চট্টগ্রামে পিএইচপি ফ্যামিলি ও আলহাজ সুফী মোহাম্মদ মিজান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর হযরত শাহ আমানত (রহ) মাজার প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফী মিজানুর রহমান। এসময় তিনি বলেন, দেশকে দরিদ্রতার হাত থেকে রক্ষা করতে হবে।
শাহ আমানত (রহ) মাজার শরীফের মোতোয়াল্লি শাহজাদা শরফুদ্দিন মো. শওকত আলী খান (শাহীন মিয়া)র সভাপতিত্বে অনুষ্ঠিত চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।