চবিতে কাল ছাত্র ধর্মঘট
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবিতে আগামীকাল মঙ্গলবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এবার আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ১০০ টাকা বেশি।