সঙ্গীর সন্ধানে বিলবোর্ডে বিজ্ঞাপন!
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪২
ভালবাসায় যেমন আনন্দ আছে তেমনি এর বেদনাও কিন্তু কম নয়। বিশেষ করে বর্তমানে ভালবাসার একজন মানুষ তথা সঙ্গী খুঁজতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হন। তাই প্রতারণা থেকে রক্ষা পেতে প্রেমিকার সন্ধানে বিলবোর্ডে বিজ্ঞাপন দিলেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক!
শিকাগোর চল্লিশোর্ধ ডির্ভোসী গর্ডনের টাকা পয়সা অভাব নেই। অভাব আছে একজন সঙ্গীর। সঙ্গী খুঁজতে খুঁজতে অনলাইন ডেটিং সাইটগুলোর প্রতি বীতশ্রদ্ধ হয়েই বিলবোর্ডে বিজ্ঞাপন দেয়ার সিদ্ধান্ত নেন গর্ডন। স্টেভেনসন এক্সপ্রেসওয়েতে গেলে যে কারো চোখে পড়বে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনে গর্ডনের ছবিও আছে। আছে তার ঠিকানা। এ ব্যাপারে গর্ডন যুক্তিও দেখিয়েছেন। তার মতে, আমরা বাড়ি, গাড়িসহ নানা ক্ষেত্রে প্রচুর টাকা ব্যয় করি। কিন্তু মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন ভালো সঙ্গী। তাই এক্ষেত্রে কেন কার্পণ্য না করে বিজ্ঞাপন দিয়েছি। অবশ্য গর্ডনের এই প্রচেষ্টা সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। ইতোমধ্যে ১৫ থেকে ২০টি আসল আবেদনও পেয়েছেন তিনি। কেউ প্রতারণার চেষ্টা করলে গর্ডন তাদের এক মুহূর্তের মধ্যেই ধরে ফেলবেন! -পিটিআই