শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, গত সাড়ে চার বছরে অনেক হরতাল করেছেন, মানুষ হত্যা করেছেন। কিন্তু কিছুই করতে পারেননি। যতই আন্দোলন করুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না। শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। গত রবিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সংসদ সদস্য ফরিদা আখতার হীরা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সদস্য ফজলে রাব্বী মিয়া, সুজিত রায় নন্দী প্রমুখ।