তানিয়া ধর্ষণ ও হত্যায় জড়িতদের বিচার দাবি পরিবহন শ্রমিকদের

কিশোরগঞ্জে নার্স তানিয়াকে ধর্ষণ করে হত্যার ঘটনায় গ্রেফতার বাসচালক, সুপারভাইজার ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনালের সামনে ঢাকা জিলা যানবাহন শ্রমিক ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে শ্রমিকদের স্লোগান ছিল, ‘ধর্ষণের নাম-নিশানা পরিবহন সেক্টরে থাকবে না’।

ঢাকা জিলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, কার্যকরী সভাপতি মো. শহীদুল্লাহ হক, সহ-সভাপতি আক্তার হোসেন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ অর্ধশত নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।