জোকস

 বাচ্চা :আন্টি, আন্টি, বিল্টু কি আজ আমার সাথে খেলবে? আন্টি :না, ও আজ খেলতে যাবে না। ও এখন পড়া করছে। বাচ্চা :তাহলে বিল্টুর ফুটবলটা কি আমার সাথে খেলবে? ওটা নিশ্চয়ই বিল্টুর পাশে বসে পড়ছে না!  প্রতিবেশী :আপনার নতুন কেনা আয়নায় কেমন দেখা যায়? সর্দারজি :মোটেই ভালোদেখা যায় না। প্রতিবেশী :কী রকম ? সর্দারজি :আর বলবেন না যখনই আয়নায় কাছ থেকে কিছু দেখতে যাই তখনই চেহারা দিয়ে পুরো আয়না এমনভাবে ঢেকে যায় যে আশপাশের আর কোনো কিছু ভালোভাবে দেখাই যায় না।  বস :কাল থেকে তোমার আর অফিসে আসার দরকার নেই। তোমার চাকরি এখানেই শেষ। কর্মচারী :কিন্তু, আমি তো কিছু করিনি। বস :হুমম...কিছু করো না বলেই তো চাকরি শেষ।  দুই তরুণ শিল্পীর মধ্যে কথা হচ্ছে— প্রথম শিল্পী :দেখ দেখ, গতবছর তোমার যে ছবিটা পুরস্কার পেল এই ছবিটা ঠিক সে রকমই এঁকেছি। দ্বিতীয় শিল্পী :হুমম... কিন্তু তোমার ছবিটা দূর থেকে যতোটা ভালো লাগছে কাছে আসলে ঠিক অতোটা ভালো লাগছে না। একেবারে ফালতু বলে মনে হচ্ছে। প্রথম শিল্পী :আরে সে জন্যই তো বললাম যে এটা তোমার ছবিটার মতো হয়েছে!  শিক্ষক :আপনার ছেলের উপস্থিত বুদ্ধি নেই। অভিভাবক :কী রকম? শিক্ষক :আরে ক্লাসে যে উপস্থিত থাকতে হয় এই বুদ্ধিটাই তার নেই।