আজকের রাশিফল
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৫
আজ ২৬ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৩ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা ১ ও ৫ । শুভবার রবি ও বুধবার। শুভরত্ন : রুবী ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনিঃ বুদ্ধিমান ও মেধাবী। জ্ঞান অর্জন ও চিন্তা-ভাবনার প্রতি ঝোঁক আছে। আপনি সৃজনশীল ও পরিশ্রমী। কোন কাজে লেগে থাকতে আপনি ভয় পান না। নিজের কথা গুছিয়ে বলার ক্ষমতা আছে আপনার। আপনি অনেক কিছু করতে চাইবেন কিন্তু ৩৫ বছর পার না হওয়া পর্যন্ত ঠিকঠাকভাবে কিছু হতে চাইবে না। এ সময় আপনি অস্থির ও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। আপনাকে ধৈর্যশীল হতে হবে। নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সৈয়দ ওয়ালীউল্লাহ, মাযহারুল ইসলাম, সোরহাব হোসেন, শবনম, এটিএম শামসুজ্জামান, এমি, আরভিং, প্রত্নতত্ত্ববিদ রবার্ট কোলওয়ে, খশরু নোমান পপি ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। সৌখিন দ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। দৈনন্দিন কাজকর্মে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বন্ধু বা আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। পুরোনো কোন বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। কারো সাথে মেজাজ খারাপ করা ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ শরীর খুব একটা ভালো যাবে না। আহার-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। পারিবারিক শান্তি অক্ষুণ্ন রাখা কঠিন হবে। পরিবারে কারো স্বার্থপরতার জন্য মানসিক অশান্তি দেখা দিতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। ফলে বিব্রত ও বিচলিত বোধ করতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ গণমাধ্যমকর্মীদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কৃষিজীবীদের জন্য পরিস্থিতি অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। সময়মত কাজ শেষ না করার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঠিকাদারদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ে লাভবান হতে পারেন। প্রতিবেশীর সাথে বিবাদে না জড়ালেই ভালো করবেন। রাগ ও জেদ সংবরণ করার চেষ্টা করুন। অন্যথায় বিড়ম্বিত ও বিব্রতবোধ করতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শরীর খুব একটা ভালো যাবে না। সরবরাহ ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। চাকরিস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। কোনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হওয়ার আশংকা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ প্রত্যাশিত কাজে বাধাগ্রস্ত হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। আপনজন কারো আচরণে মনে কষ্ট পাবেন। রাস্তাঘাটে সতর্কতার সাথে চলাচল করুন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা শুভ নয়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্যে আনন্দ বোধ করবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় কোনো ধরনের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ট্রান্সপোর্ট ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। অনৈতিক প্রণয়ে আকৃষ্ট হতে পারেন। দুর্নাম সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন।