প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নমুনা প্রশ্ন:পর্যায়-২ : বাংলা

গতকালের পর ৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক. জলপ্রপাত কী? খ. জলের ধর্ম কী? গ. ঝর্ণা ও জলপ্রপাতের পার্থক্য কী? ঘ. নায়াগ্রার জল কোথায় যায়? ঙ. লেখক কেন বাসে চেপে নায়াগ্রা দেখতে গেলেন না? ৭। উল্লেখিত অনুচ্ছেদের মূলভাব লেখো। ৫ ৮। নিচের শব্দগুলোর অর্থ লেখো: ১x৫ = ৫ তফাত্, ক্রমশ, বিশাল, বেণুবন, ডিঙি। ৯। নিচের কোনটি কোন পদ তা লেখো: ১x৫ = ৫ আকাশ, কম, তুমি, আনন্দ, করা ১০। যথাস্থানে বিরামচিহ্ন বসাও: জলপ্রপাত দেখতে চাইব কিন্তু পাহাড় দেখব না — একি কখনো সম্ভব সম্ভব নয় আমাদের কাণ্ডজ্ঞান বলবে — না পাহাড় থেকে পড়তে হবে নইলে জলের প্রপাত বা পতন হবে কেমন করে ১১। এক কথায় প্রকাশ করো: ৫ প্রবল স্রোত এমন — যা সম্ভব নয় — বিস্ময় উদ্রেক করে যা — নানা রূপে চিত্রিত — স্বাভাবিক জ্ঞানবুদ্ধি — ১২। নিচের প্রতিটি শব্দের বিপরীত শব্দ লেখো:১x৫ = ৫ বিশ্বাস, শহর, দেশ, দ্রুত, বৃহত্ ১৩।নিচের কবিতাংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও: ১০ নদীর বালুচর শরত্কাল যে নির্জন আমি ভালোবাসি আমার চকাচকির ঘর। ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো। খ. কবিতাংশটুকু কোন কবিতার অংশ? গ. কবিতাটির কবির নাম কী? ঘ. ১. কবি কী ভালোবাসেন? ২. নদীর দুই ধারে কী রয়েছে? ১৪। কোন দর্শনীয় স্থান দেখার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। অথবা, বিদ্যালয় থেকে ছাড়পত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। ১৫। মনে করো তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। এজন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো। বিজয় দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিবন্ধন ফরম: প্রতিযোগির নাম: অভিভাবকের নাম: বয়স: জাতীয়তা: শিক্ষাপ্রতিষ্ঠানের নাম: শ্রেণি: প্রিয় শখ: প্রিয় চিত্রশিল্পী: যোগাযোগের ঠিকানা: মোবাইল/ টেলিফোন: আবেদনকারীর স্বাক্ষর........... অভিভাবকের স্বাক্ষর........... সমন্বয়কারীর স্বাক্ষর........... ১৬। প্রদত্ত সংকেত অনুসারে যে কোন একটি বিষয়ে রচনা লেখো: ক. সংবাদপত্র [ সূচনা, প্রকারভেদ উপকারিতা, অপকারিতা, সংবাদপত্রের প্রভাব উপসংহার খ. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য [ সূচনা, বৈচিত্রময় প্রকৃতি, গ্রামবাংলার দৃশ্য, নদ-নদীর দৃশ্য, ঋতুবৈচিত্র, উপসংহার] গ. বাংলাদেশের প্রাণিজগত্ [সূচনা, গৃহপালিত প্রাণী, বন্যপ্রাণী, বাংলার পাখি, মত্স্যকুল, উপসংহার] ঘ. আমার দেখা ঐতিহাসিক স্থান [সূচনা, স্থানের নাম, বিখ্যাত কেন, মুগ্ধ করবে যা,যেভাবে যেতে হয়, উপসংহার]