প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি ২০১৩ ; বাংলা
মোস্তাফিজুর রহমান লিটন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:০০
এই দেশ এই মানুষ
এক কথায় প্রকাশ:
কৃষিকাজ করেন যিনি — কৃষক
কোথাও উঁচু কোথাও নিচু — বন্ধুর
বাংলায় কথা বলেন যারা — বাঙালি
ঝুলে আছে যা — ঝুলন্ত
ফেব্রুয়ারির গান
শব্দার্থ:
মুগ্ধ — বিমোহিত, আনন্দিত।
বহার — সৌন্দর্য।
স্বর্ণলতা— সোনালি রঙের বুনো লতা।
প্রতিধ্বনি — বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে।
সঠিক উত্তরটি খাতায় লিখ
১। ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় কার সুরে সবার প্রাণ মুগ্ধ হয়?
ক) পাখির খ) বাঁশির
গ) সেতারের ঘ) একতারার
২। ছন্দ-সুরে ফুলের সাথে কার কথা হয়?
ক) পাখির খ) ঝর্ণার
গ) প্রজাপতির ঘ) নদী
৩। আমাদের মায়ের ভাষা কী?
ক) বাংলা খ) হিন্দি
গ) উর্দু ঘ) আরবি
৪। আমার ভাইয়ের রক্তে কী লেখা?
ক) পাখির গান খ) ঝর্ণার গান
গ) প্রজাপতির গান ঘ) ফেব্রুয়ারির গান
৫। কবিতায় কয়টি পাখির নাম বলা হয়েছে?
ক) দুইটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
৬। স্রোতস্বিনী বলা হয়েছে কাকে?
ক) নদীকে খ) ঝর্ণাকে
গ) সাগরকে ঘ) পাহাড়কে
৭। নিচের কোন শব্দটিকে ভেঙ্গে দুটি অর্থবোধক শব্দ বানানো যায়?
ক) স্বর্ণলতা খ) সাগর
গ) সমুদ্দুর ঘ) সবার
৮। শুদ্ধ বানান কোনটি?
ক) মুগ্ধ খ) শবার
গ) পাহার ঘ) শহীদ
যুক্তবর্ণ:
গ্ধ — দগ্ধ, দুগ্ধ
স্ব — নিজস্ব, স্বাধীন
দ্দ — রোদ্দুর, যদ্দুর
ক্ত — শক্ত, ভক্তি, তক্তা
ধ্ব — ধ্বনি, ধ্বংস
বাক্য:
ঝর্ণা — বান্দরবানে অনেকগুলো পাহাড়ি ঝর্ণা আছে।
পাহাড় — পার্বত্য চট্টগ্রামে অনেক উঁচু-নিচু পাহাড় আছে।
প্রজাপতি— বাগানে নানা রঙের প্রজাপতি উড়ে বেড়ায়।
ভাষা — বাংলা আমার মায়ের ভাষা।
নদী — বাংলাদেশকে নদীর দেশ বলা হয়।
সমার্থক শব্দ:
সাগর — সমুদ্র, সিন্ধু
কথা — উক্তি, বচন, জবান
গাছ — বৃক্ষ, তরু
পাখি — পক্ষী, বিহগ
মন — অন্তর, হূদয়
এক কথায় প্রকাশ:
ন্যায়ের জন যিনি জীবন দেন — শহিদ
মায়ের মুখের ভাষা — মাতৃভাষা
চিরদিন স্মরণ রাখার যোগ্য — স্মরণীয়
বিশেষভাবে মোহিত — বিমোহিত
খ্যাতি আছে যাঁর — খ্যাতিমান
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইংরেজিতে পাঠ্যবই বহির্ভূত ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন সংযোজিত হয়েছে। সর্বশেষ মানবণ্টনের আলোকে নিয়মিত থাকছে পাঠ্যবই বহির্ভুত অনুচ্ছেদ ও প্রশ্ন এবং বাংলার পুরো বই থেকে অধ্যায় ভিত্তিক একথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যুক্তবর্ণ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দেয়া হবে। লেখাগুলো সংগ্রহ করে আত্মস্থ করে ফেলবে।