জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার নমুনা প্রশ্ন : বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:০১
(বহুনির্বাচনী প্রশ্ন)
বিষয় কোড: ১২৭
সময়: ৪০ মিনিট পূর্ণমান : ৩০
[বি.দ্র: সরবরাহকৃত উত্তরপত্রে বহুনির্বাচনী প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসমূহ হতে সঠিক উত্তরের বর্ণটিতে টিক
) চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান-১।]
১. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
ক) লোহা খ) পানি গ) বাতাস ঘ) বরফ
২. কোনটি তৃতীয় স্তরের খাদক?
ক) ছোট মাছ খ) বাজপাখি
গ) কেঁচো ঘ) ব্যাঙ
৩. ফ্যাক্সের সাথে কী সংযুক্ত থাকে?
ক) টেলিফোন খ) ফটোকপি
গ) কম্পিউটার ঘ) টেলেক্স
৪. বিদ্যুত্ শক্তির বাণিজ্যিক একক কী?
ক) জুল খ) ওয়াট
গ) ওয়াট-ঘণ্টা ঘ) কিলোওয়াট-ঘন্টা
৫.কর্পুর ও চিনির মিশ্রণ থেকে উপাদানগুলোকে কোন পদ্ধতিতে আলাদা করা যায়?
ক) বাষ্প পাতন খ) উর্ধ্বপাতন
গ) বাষ্পীভবন ঘ) ঘনীভবন
৬. সমুদ্রের পানিতে খাবার লবণের পরিমাণ কত?
ক) ১.৬৩% খ) ২.৬৩%
গ) ৩.৬০% ঘ)৩.৬৩%
৭. সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
ক) বংশী খ) বানার গ) বালেশ্বর ঘ) রায়মঙ্গল
৮. কেটে গেলে বা খোস-পাঁচড়া হলে সহজে না শুকানো কোন রোগের লক্ষণ?
ক) জন্ডিস খ) এইডস
গ) ডায়াবেটিস ঘ) উচ্চ রক্তচাপ
৯. Zn+ H2SO4 ZnSO4 +H2 বিক্রিয়াটি কোন ধরনের?
ক)বিনিময় বিক্রিয়া খ) প্রশমন বিক্রিয়া গ) বিশ্লেষণ বিক্রিয়া ঘ)প্রতিস্থাপন বিক্রিয়া
১০. এসিডে সাধারণ মৌলিক পদার্থের নাম কী?
ক) কার্বন খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ঘ) নাইট্রোজেন
১১. ধমনীর ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. প্রাচীর পুরু ii. রক্তের চাপ কম
iii. গহ্বরে কপাটিকা নেই।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)i ও iii গ)ii ও iii ঘ)i, ii ও iii
১২. কোনটি অপ্রকৃত ফল?
ক) আম খ) জাম গ) কুল ঘ) আপেল
১৩. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক কী?
ক) জুল খ) ক্যালরি
গ) কেলভিন ঘ) কিলোক্যালরি
১৪. গৃহহারাদের জন্য খাদ্য ও বস্ত্র দুর্যোগ মোকাবেলার কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
ক) দুর্যোগ পূর্বকালীন ব্যবস্থা
খ) দুর্যোগকালীন ব্যবস্থা
গ) দুর্যোগ পরবর্তীকালীন ব্যবস্থা
ঘ) স্থায়ী ব্যবস্থার পরিকল্পনা
১৫. কোনটি উভচর উদ্ভিদ?
ক) কলমি শাক খ) পাতা ঝাঁঝি
গ) সিংগাড়া ঘ) পদ্ম
১৬। কোনো বস্তুর ভর পৃথিবীতে ৬০ কেজি হলে চাঁদে ঐ বস্তুর ভর কত?
ক) ১০ কেজি খ) ৬০ কেজি
গ) ৬৬ কেজি ঘ) ৩৬০ কেজি
১৭. কোনটি শস্যল বীজ?
ক) ধান খ) ছোলা গ) শিম ঘ) মটর
১৮. সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে—
i. একটি বাতি ফিউজ হলেও অন্যগুলো জ্বলবে
ii. প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য সমান
iii. গৃহে বিদ্যুতায়নের জন্য উপযোগী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯. আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উত্পন্ন করে তাকে কী বলে?
ক) আপতন কোণ খ) প্রতিফলন কোণ
গ) প্রতিসরণ কোণ ঘ) সংকট কোণ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
পৃথা বাড়ির পাশে একটি প্রাণী দেখতে পেল যা ডিম পাড়ে। এদের শক্ত ঠোঁট আছে কিন্তু কোন দাঁত নেই।
২০. পৃথার পর্যবেক্ষণকৃত প্রাণীটি কোন শ্রেণির?
ক) উভচর খ) সরীসৃপ
গ) স্তন্যপায়ী ঘ) পক্ষীকুল
উত্তরসহ পরবর্তী অংশ আগামীকাল
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
শেষ সময়ের প্রস্তুতি
সুপ্রিয় বন্ধুরা, তোমাদেরও পরীক্ষা সমাগম। তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ করার জন্য আমরা এখন থেকে তোমাদের বিভিন্ন বিষয়র উপর ভিত্তি করে দেশের সেরা শিক্ষকদের তৈরিকৃত মডেল দেব: সেগুলো মনোযোগ দিয়ে দেখে নেবে; কোথাও কোন সমস্যা হলে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকের সহায়তা নেবে। আগামীকাল থাকছে বাংলা বিষয়ের নৈর্ব্যক্তিক নমুনা প্রশ্ন। এটি তৈরি করবেন সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের
সিনিয়র শিক্ষক।